আমার নবীর সেই প্রিয় মুখ 
কোনদিন দেখিনি আমি
জান্নাতে দিও তুমি দেখতে তাকে
ওগো অর্ন্তযামী

কাবার গিলাফ ছুয়ে এসেছি আমি
ফেলে নয়ন জল কত
হাজরে আসওয়াদে চুমু খেয়েছি আমি
তোমার ধ্যানে হয়ে রত 
পাপরাশি মুছে দাও 
তোমার দয়া দিয়ে
করুনার আধার যে তুমি 

হেরার গুহা ঘুরে ফিরছি যখন
বকরের স্মৃতি ভাসে মনে
তাই সেই নবী প্রেম
পরলে আমার মনে
হৃদয় কাঁদে প্রতিক্ষনে
পাপরাশি মুছে দাও 
তোমার দয়া দিয়ে
করুনার আঁধার যে তুমি