শিরোনামঃ বিস্ময় ভরা দুটি আঁখি

কথা ও সুরঃ তাফাজ্জল হোসেন খান
অ্যালবামঃ ভোরের পাখিরা


বিস্ময় ভরা দুটি আঁখি
অবাক আমি চেয়ে থাকি
আর ভাবি
কে কে সে শিল্পী কে?

সাজানো আছে সব থরে থরে,
ফুল ফসল আর বন-বনান্তরে
সেই কথাশুধু যায় না বলা,
সুরের আবেশে গানে গানে

বিনি সুতোয় সব গাঁথা মালা,
চাঁদের খেলা আর মেঘের ভেলা
আছো কাছেতবু দূরে দূরে,
পরশ বুলিয়ে প্রাণে প্রাণে।