শিরোনাম: আল্লাহ তুমি অপরূপ
কথা ও সুর: ওয়াদুদ শরীফ আরিফ

আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রান
সঁপেছি এই অন্তর।।

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছো বুকের গভীর
হীন ভেতর।।

এই দুনিয়ার মাকিল তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবনভর।।