গানের টাইটেল-  ভাই বোন 

শিল্পী- মুজাহিদ জামান & সুরাইয়া আক্তার সাইফা
কথা : সালাহ্ উদ্দিন সিদ্দিক
সুর: মাসুদ রানা


ভাইয়া তুমি ভালবেসো আমায় আজীবন

আদর স্নেহে পাশে রেখো ছায়ারই মতন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন

বিনা সুতোয় থাকবে গাঁথা মধুর এই বাঁধন।


এমন করে রেখো ভাইয়া বেঁধে মায়াডোরে

মায়ার বাঁধন ছিঁড়ে কভু হারিওনা দূরে

বোনগো তুমি ভয় পেওনা পাশে আমি আছি

ছায়া হয়ে থাকবো তোমার যতদিনি বাঁচি

ভাইয়া তুমি অনেক ভালো আমার দু নয়ন

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন.....


তোমার মত ভাইয়া পেয়ে চাওয়ার কিছুই নেই

জান্নাতের পথ শিখে নেব তোমার কাছ থেকেই

শেখাবো তোমায় দ্বীনের পথে কেমনে  চলতে হয়

যে পথে চললে রোজ হাশরে থাকবে নাকো ভয়

ভাইয়া তুমি জান্নাতেও হইও মোর আপন।।

চোখের আড়াল হবনা'কো আমার প্রিয় বোন.....