শিরোনামঃ আমার রবের দয়ার কথা

কথা ও সুর:হাসিনুর রব মানু

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে
চাঁদ সুরুজ ঐ আগের মত নিয়ম কানুন মানে। 
ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে
ঐ রবেরই গুন গাহিছি আমরা গানে গানে।।

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে
কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে
বর্ষাকালে ঝিলে ডোবায় হাজার কোলা ব্যাঙ 
কোন সুখেতে গেয়ে উঠে ঘেরঙ ঘেরঙ ঘ্যাং।

কৃষক শ্রমিক মুটে মজুর খাটে যে দিন ভরে 
ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে
ক্লান্ত চাষির গন্ড বেয়ে গড়িয়ে পড়ে ঘাম 
তবু মুখে ফুটে ওঠে প্রভুর গুনগান ।