শিরোনামঃ আল্লাহু আল্লাহু আল্লাহ

কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মশিউর রহমান

আল্লাহু আল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু।।

দোয়েল কোয়েল কাকাতুয়া
পিয়া পিয়া ডাকে পাপিয়া
কোকিল ডাকে কুহু কুহু।।

গোলাপ বকুল জুঁই চামেলী
হাসনা হেনা টগর বেলী
ফুল পাখি গায় আল্লাহু।।

চন্দ্র র্সূয গ্রহ তারা
সাগর নদী ঝরণা ধারা
সবাই গাহে আল্লাহু।।

সাচ্চা দিলে তুই ওরে মন
সদাই তারে রাখিস স্মরণ
প্রাণ ভরে গা আল্লাহু।।