গানের শিরোনাম - গল্প বলি শোন প্রিয় নবীজির

কথা - নুসরাত নুর-উন-নাহার সাবিনা
সুর - হাসনাত আবদুল কাদের

গল্প বলি শোন প্রিয় নবীজীর
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর ।।

ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে
সালাম দিতেন আগে ভালবেসে
চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুঃখীর।।

যাদের ছিলনা কোন  সহায় স্বজন
তাদের ছিলেন তিনি বড়ই আপন
হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে তিনি সদায় অধীর।।