গানের টাইটেল-  আজো সেই চাঁদটা আসে রাতে

শিল্পী- নাবিহা নূর

মূল শিল্পী: হাসিবুর রহমান

কথা: সোহাগ চৌধুরী

সুর: এস এম মঈনুল ইসলাম

 

আজো সেই চাঁদটা আসে রাতে

আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে

শুধু মা আসে না মা আসে না

আমাকে গল্প শোনাতে ।


আছে সাজানো বাগান বীথি

আছে সেই ঘর

মা শুধু নেই পাশে

হয়ে গেছে পর

ঘুমহারা দুটি চোখ অভিমান করে

মা কেন আসে না ঘুম পাড়াতে ।


আসে যখনি মিনার হতে

আজানের সুর

মনটা হয়ে যায়

বেদনা বিধুর

বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে

ঘুম ছেড়ে যা খোকা মসজিদেতে ।