শিরোনামঃ নিজেকে চেনার তুমি তওফিক দাও খোদা

কথাঃ কবি মতিউর রহমান মল্লিক
সুরঃ মশিউর রহমান

নিজেকে চেনার তুমি তওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও ।

আলোয় দ্বীপ্ত করো নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার।
তবু অচেনার যত পর্দা সরাও।

যে জানে না  তোমাকে
সে জানে না কিছুই
জানেনা সে জীবনের অথৈ মানে।

যে মানে না তোমাকে
সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় না কো দাম
অভিশাপ দেয় তারে কালের ক্ষরা।

সরল পথের দিশা
তুমি ছাড়া  কেউ আর
দেখাতে পারেনা ওগো পথের মালিক।
মনের ভ্রান্তি যত
তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক।
দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার
বেসাতি করাই বড় যোগ্যতর

নিজের স্বার্থ ছাড়া বুঝে না কিছুই
বস্তুই সব তার লক্ষ্য জড়ো।
স্বদেশের ব্যথা তারে করেনা কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর।
কিযে কি বোঝেনা আহা বুজেনা সে তাও।