শিরোনাম - যে কোন কাজ কর না

কথা - শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক
সুর - মশিউর রহমান



যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও ॥

হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও ॥

যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে ॥

হোকনা সেটা চড়–ইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো ॥