গানের শিরোনামঃ নীল প্রজাপতি
শিল্পীঃ হিশাম, স্বাধীন, ইমন, তাসফিয়া জাহান তাহিয়া, মিফতাহুল জান্নাতসুরঃ আল মিজান
কথাঃ রহমান তাওহীদ
পরিবেশনায়ঃ সমন্বিক সাংস্কুতিক সংসদ (সসাস)
নীল ডানার এক প্রজাপতি ফুলের কানে কয়
কে দিলো গো এমন সুবাস কোন সে দয়াময়
ফুল হেসে কয় পাপড়ি মেলে মেলে
এমন সুবাস তিনিই দিলেন ঢেলে
যার দয়াতে আঁধার ঢেকে
আলোর সকাল হয়
যার করুণায় জোছনা ওঠে হেসে
তিনিই দিলেন সুবাস ভালোবেসে
তার হুকুমে ঝর্ণা ঝরে
সাগর নদী বয়
যার নামে ঐ কোকিল ওঠে ডেকে
তিনিই দিলেন সুবাস গায়ে মেখে
তিনিই হলেন আল্লাহ মাবুদ
এইতো পরিচয়

0 Comments