গানের টাইটেল- যখন আমি হাঁটতে শিখিনি
কভার শিল্পী- সুরাইয়া আক্তার সাইফাকথা- আমিরুল মোমেনীন মানিক
সুর- আমিরুল মোমেনীন মানিক
যখন আমি হাটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি
তখন আমার মা, আমার মনের ভাষা বুঝেছে
নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে ।।
মাকে আমি তাইতো কোন যাবনা ভুলে
তার প্রেরণায় আমার এ মন উঠে যে দোলে
ভালবাসার রঙ্গিন ফুলে ধন্য করেছে
নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে ।।
মায়ের মনে কষ্ঠ দিলে আসবে দুঃখের কাল
তার স্বপ্নগুলো আর পাবেনা সুরের ছন্দ তাল
প্রেম মমতার বাঁধন দিয়ে ধরে রেখেছে
নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে ।।

0 Comments