গানঃ- আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

কথাঃ কবির আল মামুন
সুরঃ 
মাহফুজ মামুন
শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব
অ্যালবামঃ- স্বপ্ন আমার বাংলাদেশ 


আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও


আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা 
অনন্ত কাল অবিরত।।ঐ
.
হীরা নাকি শুনি সবচে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না আমি 
হিরা মানিক কত শত।।ঐ
.
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
.
মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে 
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।।ঐ
.
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।